আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বড়লেখা মানবসেবা সংস্থার উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ

বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ

সবুজের সমারোহে সাজাব পৃথিবী” এ শ্লোগান সামনে রেখে আজ ৪সেপ্টেম্বর (শনিবার) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থার উদ্যোগে ও জাতীয় পর্যায়ে পুরুষ্কৃত বৃক্ষবন্ধু নার্সারী বড়লেখা’র সৌজন্যে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর প্রথম কার্যদিবসের উদ্বোধন করা হয়ছে।

বড়লেখা মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য ব্যাংকার আমিনুল বাবলু গণমাধ্যমকে জানান,আমরা যদি প্রত্যেকে ১টি করে গাছ লাগাই তা হলে বড়লেখা উপজেলায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সফল হবে আর আমরা পাবো সুন্দর পরিবেশ, আমরা দেশের সকল দূর্যোগে সাধ্য অনুযায়ী কাজ করে এসেছি, এবং আগামী দিনেও কাজ করে যাব এটাই আমাদের প্রত্যাশা।

বৃক্ষ রোপণের প্রথম কার্যদিবসে উপস্থিত ছিলেন বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মেদ শুভ, সদস্য এমাদ উদ্দিন, জুবের আহমদ সহ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ