আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বড়লেখা মানবসেবা সংস্থার উদ্যোগে মাক্স বিতরণী

বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থার প্রবাসী দাতা সদস্যদের অর্থায়নে করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণে আজ ১আগস্ট (রবিবার) দুপুর দুও ঘটিকার সময় বড়লেখা পৌরঃশহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেছে বড়লেখা মানবসেবা সংস্থা।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হানিফ পারভেজ, বড়লেখা মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য আমিনুল বাবলু, জামিল আহমদ, দাতা সদস্য সাহেদ আহমদ, বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মেদ শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিন আহমদ, সদস্য এমাদ আহমদ, জুবের আহমদ, রেদোয়ান আহমদ সহ প্রমুখ।

উল্লেখ্যঃ বড়লেখা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় বড়লেখা মানবসেবা সংস্থার পক্ষ থেকে করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামীদিনের ও মাক্স বিতরণী কর্মসূচি অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ