বড়লেখা উপজেলা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ ২৫ জুন শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় বড়লেখা ৬নং সদর ইউনিয়ন হলরুমে বড়লেখা মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য জামিল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন Uk (Charity Registered No-1191593) এর বাংলাদেশ প্রতিনিধি রেজাউল ইসলাম (মিন্টু) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বড়লেখা হানিফ মোবাইল এন্ড বিকাশ কাস্টমার কেয়ারের স্বত্বাধিকারী হানিফ পারভেজ, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি শাহাব উদ্দিন স্থায়ী কমিটির সদস্য আমিনুল বাবলু, মানব কল্যাণ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের মহাসচিব কামাল হোসেন, দাতা সদস্য শাহেদ আহমদ, রাহাত আহমদ
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা মানবসেবা সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ,আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, রুবেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৌরভুল আলম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিন আহমদ, সদস্য আব্দুল আলীম, এমরান হোসাইন, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম, সাব্বির আহমদ,আবুবকর হাছমত,মারুফ আহমদ, এমরান হাসান সহ প্রমুখ।
বড়লেখা মানবসেবা সংস্থার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজগুলো প্রশংসা করে অতিথিরা বলেন অল্প দিনে এই সংগঠন মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। মাত্র দুই বছরের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ অন্য কথাও দেকি নাই আমরা সবাই বড়লেখা মানবসেবা সংস্থার জন্য দোয়া করি আগামী দিনেও যেনো ওরা সব সময় মানুষের কল্যাণে কাজ করতে পারেন।
বড়লেখা মানবসেবা সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বড়লেখা ফাউন্ডেশন Uk (Charity Registered No-1191593) এর সার্বিক সহযোগিতায় এবং মানবসেবা সংস্থার ব্যবস্থাপনায় নিম্নবিত্ত একজন মানুষের মাঝে একটি ভ্যানগাড়ি ও কাঁচামাল উপহার হিসেবে দেওয়া হয়েছে। অতিথিরা বলেন এমন মহৎ উদ্যোগ নেওয়ায় সংস্থার সবার প্রতি ধন্যবাদ জানান এবং সংস্থার দায়িত্বশীলরা বড়লেখা ফাউন্ডেশন Uk (Charity Registered No-1191593) এর সভাপতি সোহেল রহমান ও সাধারণ সম্পাদক আবু রাহমান সহ সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্য শেষে অতিথিবৃন্দ প্রবাসী (রেমিট্যান্স যোদ্ধা) দাতা সদস্য এবং সংগঠনের দায়িত্বশীলদের মাঝে সম্মাননা সারক ক্রেস্ট প্রদান করে।