বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থা’র উদ্যোগে ও দাতা সদস্য এবং প্রবাসীদের অর্থায়নে বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের আওতাধীন মাইজগ্রাম হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পাঞ্জাবী বিতরণ করা হয়।
মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল হাছিব এর সভাপতিত্বে ও বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মেদ শুভ’র সঞ্চালনায় আজ ২৫শে মার্চ বৃহস্পতিবার দুপুর ৩ ঘটিকার সময় পাঞ্জাবী বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়লেখা ৬নং সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ছালেহ্ আহমদ জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব জালাল আহমদ, মাদ্রাসা’র প্রধান হাফেজ মাওলানা কয়েছ আহমদ,মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ নাজিম উদ্দীন, সদস্য আব্দুল কালাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, বড়লেখা মানবসেবা সংস্থার দাতা সদস্য সৌদি আরব প্রবাসী হোসেন আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা মানবসেবা সংস্থা’র সভাপতি জুবেল আহমদ,সহ সভাপতি জুনেল আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিন,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ আলম তুহিন সহ প্রমুখ।
উল্লেখ্য বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের আওতাধীন মাইজগ্রাম হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের খুশি ভাগাভাগি করে নিতে বড়লেখা মানবসেবা সংস্থার উদ্যোগে ও দাতা সদস্য এবং প্রবাসীদের অর্থায়নে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে, আগামী দিনে ও এমন উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।