আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভিতরে যুবকের ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গেইটের সামনে এক যুবকের ছুরিকাঘাতে পরিদর্শক (তদন্ত) সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মোবাশ্বের (৩০) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের দিকে সদর মডেল থানার ভেতরে মুখে দাড়িওয়ালা এক যুবক ঢুকে। সে থানার ভেতরে পায়চারি করতে থাকে। এসময় পুলিশ সদস্যরা তাকে কারণ জিজ্ঞাস করলে, যুবকের সাথে থাকা ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা করার চেষ্টা করে। সে পুলিশ সদস্যদের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যায়৷ এসময় পুলিশ সদস্যরা তাকে ধরার চেষ্টা চালিয়ে যান। পুলিশ সদস্যরা তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল (ড্রাইভার) সাধন আহত হয়। পরে থানার সামনে থেকে যুবকটিকে অনেক চেষ্টার পর আটক করে হাজতে রাখা হয়েছে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, আমি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছি। থানার সামনে থেকে যুবকটিকে আটক করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, কেন সে এমন করলো। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ