আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনে সংঘর্ষে যুবকের মাথায় তীরবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, শেখ রাজেন :

রোববার ভোটগ্রহণের শেষ পর্যায়ে বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে ওই উপজেলার তেজখালী ইউনিয়নের ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় এক মেম্বার প্রার্থীর সমর্থকরা ১০/১২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ছামিরুলের চাচা আমির হোসেন জানান, তেজখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী তালা প্রতীকের মোহন মিয়ার সমর্থকরা দুপুর সাড়ে ১২টার দিকে ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখলে নেওয়ার চেষ্টা করে।
সেসময় তার প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের প্রার্থী মনির হোসেনের লোকজনের বাঁধায় তারা কেন্দ্রে ঢুকতে পারেনি।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে তারা আবারও কেন্দ্রে ঢুকতে চাইলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সেসময় মোহন মিয়ার সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তীর নিক্ষেপ করে।

সেসময় তীর বিদ্ধ হয়ে ছামিরুল আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে সলিমগঞ্জ বাজারের অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ