-
- চট্টগ্রাম
- ব্যান্ডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে দুইজন নিহত
- প্রকাশের সময়ঃ January, 17, 2023, 6:32 pm
- 637 বার পড়া হয়েছে
সাজন বড়ুয়া সাজুঃ
কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কা-তর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে দুই সহোদর ভাই। তারা হলেন- কায়সার হামিদ (৩৫) ও সায়েদুল ইসলাম (৩৩)।
সোমবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম (৩৩)। তারা দুইজনই পেশায় বাস কাউন্টারের ম্যানেজার।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজন খোরশেদ- মনির উদ্দিন জানান- ব্যাডমিন্টন খেলায় স্থানীয় জয়নাল, আতিক, মিজানুৃর রহমান ও মুফিজের সঙ্গে নাস্তা নিয়ে তর্কা-তর্কি হয়।
তারপর সবাই যার যার মতো চলে যায়। কিন্তু হঠাৎ অতর্কিত অবস্থায় জয়নাল, মুফিজ ও মিজানরা সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হুদা বলেন-খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে আছি। জড়িতদের ধরতে অভিযান চলছে। পরে বিস্তারিত বলা যাবে।
এই বিভাগের আরও সংবাদ