আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালমারীতে সড়কে প্রাণ গেল খামারির

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক গরুর খামারি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আকতার হোসেন (৬৫)। তার বাড়ি বোয়ালমারী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন চতুল মধ্যপাড়া এলাকায়।

বুধবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-গোপালগঞ্জ বিশ্বরোডের মাঝিগাতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আকতার হোসেনের বাড়িতে তার একটি ছোট গরুর খামার আছে।

ঈদুল আজহা উপলক্ষে খামারের ছয়টি গরু তিনি ট্রাকে করে বোয়ালমারী থেকে কুমিল্লার গরুর হাটে নিচ্ছিলেন। এ সময় তিনি নিজেও ট্রাকের পেছনে একটি চেয়ারে বসেছিলেন।

পথিমধ্যে মাঝিগাতি নামক স্থানে পৌঁছলে ওই খানের একটি গতিরোধক স্থানে চালক গাড়ির গতি কমালে ট্রাকে বসে থাকা আকতার হোসেন ছিটকে সড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ