আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালমারীতে দুই ভ্যান চালকের বসতঘর আগুনে ভস্মীভূত

মুকুল বোস ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে মন্টু শেখ ও জাকির শেখ নামে দুই ভ্যানচালকের বসতঘর আগুনে ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ময়না গ্রামের মান্দার তলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মন্টু শেখের স্ত্রী রুপি বেগম রান্নাঘরে রান্না করা অবস্থায় অসাবধানতাবশত আগুন লেগে যায়। এ সময় পার্শ্ববর্তী তার ও তার ছেলে জাকির শেখের বসতঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে ৩টি টিনের বসতঘর ও ২টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মিজানুর রহমান জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একই বাড়ির তিনটি বসতঘর ও দুইটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আশেপাশের আরো কমপক্ষে ১০টি বাড়িঘরকে আমরা আগুন থেকে রক্ষা করতে পেরেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ