আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালখালীতে মসজিদের জানালা কেটে আইপিএস ও ব্যাটারি চুরি

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকাযর বায়তুল মামুর জামে মসজিদের জানালা কেটে আইপিএস ও ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।বুধবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
এই ঘটনায় মসজিদের ইমাম আবদুল কাইয়ুম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
মসজিদ থেকে চুরির এই ঘটনায় স্থানীয় মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।
এছাড়া আইপিএস ও ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় মুসল্লিদের নামাজ আদায় করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়,০৯ ফেব্রুয়ারি এশার নামাজ আদায় শেষে মসজিদের মুয়াজ্জিন নুর হাশেম(৬৫) মসজিদের দরজা জানাল বন্ধ করে মসজিদের ২য় তলায় আলাদা রুমে ঘুমিয়ে যাই ।
১০ ফেব্রুয়ারি ভোর ০৫.৩০ ঘটিকার সময় মুয়াজ্জিন ফজর নামাজের আযান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করার পর দেখেন পশ্চিম দিকে জানালার এসএস পাইপ কেটে অজ্ঞাত নামা চোরেরা মসিজদে প্রবেশ করে ০১ টি আইপিএস মেশিন ও ০২ টি বেটারী চুরি করে নিয়ে যায়। যার মুল্য অনুমানিক ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় ।
মসজিদের মোতোয়াল্লি হাজি তৈয়বুল আলম জানান, এলাকার আশেপাশে মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় মাঝে মধ্যে গ্রেপ্তার হলেও জামিনে এসে পুনরায় এইসব মাদকসেবীরা নেশার টাকা যোগাড় করতে এলাকায় চুরি সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। এলাকাবাসী এইসব বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, মসজিদের আইপিএস চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ