আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চারটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩ মার্চ) সকালে উপজেলা সদর ও গোমদন্ডী ফুলতলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এ আদালত পরিচালনা করেন।
এই সময় মোজাফ্ফর হোসেন(৩৬) কে ৮ হাজার টাকা,আকতার হোসেন (৪৫) কে ২ হাজার টাকা,এস এস কুতুব উদ্দিন (২২) কে ৫ হাজার টাকা এবং মোঃ ইব্রাহিম (৩২) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন জানান,জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ