বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজলার রায়খালী খাল থেকে হট্টু মিয়া (৩০) নামের এক শ্রমমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার(২৫ মার্চ)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ এ লাশ উদ্ধার করেছে। নিহত হট্টু মিয়া রংপুর জেলার ওসমানপুর মোল্লাপাড়ার মো. কুদ্দুছের ছেলে।
তিনি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডক ইয়ার্ডে ২দিন আগে শ্রমিক হিসেবে যোগ দিয়েছেন।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে বলেন, নিহত শ্রমিক হট্টু মিয়া গতকাল বৃহস্পতিবার দুপুরে খালে গোসল করতে নেমে নিঁখোজ হন বলে জানতে পেরেছি। এরপর আজ সন্ধ্যায় তার লাশ খালে ভেসে ওঠলে স্থানীয়রা থানায় খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।