বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে দুই সিএনজর মুখোমুখি সংঘর্ষে উৎপল চৌধুরী (৫০) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
আজ সোমবার(১০ অক্টোবর) দুপুর একটার দিকে উপজেলার কানুনগোপাড়া ডিসি সড়কের বাঁদুরতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত উৎপল চৌধুরী বিদ্যালয় থেকে সিএনজি চালিত অটোটেক্সি যোগে উপজেলায় আসার পথে কানুনগোপাড়া সড়কের বাঁদুরতলা এলাকায় আসলে হঠাৎ উল্ঠোদিক থেকে আসা দ্রুতগতির অপর অটোটেক্সির মূখোমূখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক উৎপল চৌধুরীকে মৃত ঘোষনা করেন এবং আহত জাহানারা বেগমকে (৬০) কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
নিহত উৎপল চৌধুরী উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব দক্ষিণ ধোরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি পূর্বগোমদণ্ডী অবর্ণ চৌধুরী উকিলের বাড়ির মৃত বাবুল চৌধুরীর ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.কান্তা অধিকারী জানান, উৎপল চৌধুরীকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়ে। আহত জাহানারা বেগমকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।