আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালখালীতে ঘর ফাঁকা পেয়ে নগদ অর্থ,স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরি

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ২নং ওয়ার্ডের মরহুম শামসুল আলমের বাড়ির রেজাউল ও রবিউলের ঘরে এ ঘটনা ঘটেছে।মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে আসলে ঘরের দরজা খোলা ও মালামাল তছনছ দেখতে পান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মামুন উদ্দিন বলেন,চোরেরদল আলমিরা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
থানার উপপরিদর্শক সুমন কান্তি দে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ