বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীতে আসন্ন ৫জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বিদ্রোহীদের বহিস্কার করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
বহিষ্কার হওয়া নেতারা হলেন, বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য গিয়াস উদ্দিন সোহেল,সারোয়াতলী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য এ এম এম ইউসুফ চৌধুরী।
চরণদ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন খান,৮ নং শ্রীপুর খরন্দ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন।