অভি হাসান মানিকগঞ্জ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় সন্দেহভাজন হিসেবে স্বেচ্ছাসেবক লীগের গড়পাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে মানিকগঞ্জ সদর থানার একটি দল চর গড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
পুলিশ সূত্রে জানা যায়, চলমান তদন্তে মোঃ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।