বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটি (পিএডিএস) এর উদ্যোগে আন্তঃবিভাগ বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হলো।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ৩ টায় মার্কেটিং বিভাগের গ্যালারী রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত,অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, নিয়াজ মাখদুম ও বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া।
অতিথিরা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়ার পর ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ঘোষণা করেন।কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মুরাদ হোসেন মুন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১২তম ব্যাচের শিক্ষার্থী যুথী রানী।
উল্লেখ্য, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটি (পিএডিএস) ২০১৫ সালে তাদের যাত্রা শুরু করলেও এই প্রথম কোন আয়োজনের মধ্যে দিয়ে তাদের কার্যনির্বাহী কমিটি গঠিত হলো।