আজ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ ইং

বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ, দিশেহারা কৃষক

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পানিতে বিস্তীর্ণ ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ৪ দিনের বৃষ্টিপাত ও উত্তরাঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিচু এলাকাগুলো (বিল) বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে। ইরি-বোরো মৌসুমের শুরুতেই এমন বিপর্যয়ে কৃষকরা তাদের কাঁচা, আধা পাকা ধানগুলো কেটে আনতে বাধ্য হচ্ছে। আবার কারো জমির ধান পানিতে তলিয়ে যাচ্ছে।

রশিদপুর গ্রামের কৃষক আব্দুল মালেক বলেন, আমার প্রায় দুই বিঘা জমির ধান পানির নিচে চলে গেছে। এখন পানি কমার অপেক্ষায় আছি, না হলে সব ধান নষ্ট হয়ে যাবে।

মেদী আশুলাই গ্রামের মোস্তফা জানান, বৃষ্টির পানিতে ক্ষেত ডুবে যাচ্ছে এমন অবস্থায় বাধ্য হয়ে আধাপাকা ধান কেটে ঘরে তুলেছি।

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান জানান, আমরা বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। কৃষকদের দ্রুত ধান কাটার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ