সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার জসিম উদ্দিন (৫৫) আশুলিয়ার জামগড়া বেরন এলাকার বাসিন্দা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত জানান, স্বামী প্রবাসে থাকায় ভুক্তভোগী নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশী ও তার শ্বশুড় বাড়ির আত্মীয় জসিম। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো সে। পরে ভুক্তভোগী নারী প্রায় চার মাস আগে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন জসিম। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জামগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।