আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বিয়ানীবাজার ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আলম শাওন, বিয়ানীবাজার :

এক ব্যবসায়ীর ৪০০ বস্তা চিনি ছিনতাই ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বিয়ানীবাজারে ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ইনান ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃংখলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমুলক কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ