আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বিয়ানীবাজারে মহান বিজয় দিবস পালিত

আলম শাওন, বিয়ানীবাজার প্রতিনিধি:

যথাযথ মর্যাদায় বিয়ানীবাজারে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

শুক্রবার উষালগ্নে বিয়ানীবাজারের কেন্দ্রীয় স্মৃতি সৌধের বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান জনপ্রতিনিধি, প্রশাসনের দায়িত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষ।

শহীদ বেদিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের দায়িত্বশীলদের নিয়ে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের দায়িত্বশীল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক নেতৃত্বে বিয়ানীবাজার পৌরসভার কর্মকর্তা কর্মচারিরা,

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হিল্লোল রায়ের নেতৃত্বে বিয়ানীবাজার থানা পুলিশ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের নেতৃত্বে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ,

উপজেলা জাতীয় পার্টি, উপজেলা জাতীয় শ্রমিক লীগ, পৌরসভা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ, বিয়ানীবাজার প্রেস ক্লাব, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন,

নরউচ আওয়ামী লীগ ইউকে, বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন। শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন শেষে স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা আনুষ্ঠানিকতা ৫১তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠান ও মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাধন প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন পরিবেশনা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ফারুকুল হক,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকসানা বেগম লিমা, সহকারি কমিশনার ভূমি তামান্না আক্তার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়সহ আরো অনেকে।

বিকালে মহান বিজয় দিবসে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ পৌরশহরে বিজয় শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ