আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বিয়ানীবাজারে চার কৃতি ব্যক্তির স্মরনে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত

আলম শাওন, বিয়ানীবাজার প্রতিনিধি:

পঞ্চখণ্ডের প্রয়াত চার কৃতি সন্তানের স্মরণে বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে নাগরিক স্মরণ সভা। রোবরার দুপুরে পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির আয়োজনে বিয়ানীবাজার সরকারি কলেজ চত্বরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। প্রধান বক্তা ছিলেন পঞ্চখণ্ডের কৃতি সন্তান আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য।

শিক্ষাবিদ আলী আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার, শিক্ষা বোর্ডের সচিব মো. কবির আহমদ. লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমেদ দীন,

জীবনানন্দন গবেষক ড. স্বপ্না ভাট্টাচার্য, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, শিক্ষাবিদ মজির উদ্দিন আনছার।

বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর ও সংস্কৃতি কর্মী ছালেহ আহমদ শাহীনের সঞ্চালনায় নাগরিক স্মরণ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মালীক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এড. মো. আব্বাছ উদ্দিন।

পঞ্চখণ্ডের প্রয়াত কৃতি সন্তান সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক একেএম গোলাম কিবরীয়া তাপাদার, গল্পকার-সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালীক ফারুক,

আশির দশকের শক্তিমান কবি ফজলুল হক ও শহীদ পরিবারের সন্তান এড. সাঈদ মোমিত স্বপন। অনুষ্ঠানে প্রয়াত চার কৃতি ব্যক্তিত্বের সন্তানরা অনুভতি প্রকাশ করেন।

প্রয়াত এ চার কৃতি সন্তানদের কর্মময় জীবনে থেকে আমাদের শিক্ষা নিয়ে পঞ্চখণ্ডকে আলোকিত করতে হবে জানিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কখনো ভাবতে পারিনী বিয়ানীবাজার আসলে কিবরীয়া, ফজলুদের দেখা পাবো না।

স্ব প্রতিভায় নিজেদের জীবনকে তাঁরা উজ্জ্বল করেছেন উল্লেখ করে আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য বলেন, তারা ভালবাসা দিয়ে আমাদের বিধ্বস্ত করে দিয়েছে বিনিময়ে আমরা কিছুই দিতে পারিনী।

অনুষ্ঠানের শুরুতে বিয়ানীবাজার তথা পঞ্চখণ্ডের চার কৃতি সন্তানদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের জীবনী এবং প্রাজ্ঞজনদের লেখা নিয়ে ‘পঞ্চখণ্ডের ধ্রুবতারা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ