আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বিসিএসআইআর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচনে আমিনুর-নজরুল বিজয়ী

মোঃ শামীম হোসেন:

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সাভারে অবস্থিত বিসিএস‌আইআর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আমিনুর-নজরুলের পূর্ণ প্যানেল।
শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে আগারগাঁও সমবায় ভবনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুল আমিন।
হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে ছাতা মার্কা নিয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন এ এস এম আমিনুর রহমান ও সেক্রেটারি পদে মোরগ মার্কা নিয়ে মোঃ নজরুল ইসলাম।
এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল মার্কা ফিরোজ আহমেদ, ট্রেজারার পদে দ্বিতীয় বার বাই সাইকেল মার্কা নিয়ে মোঃ আবু ছাইদ খান।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মামুনুর রশিদ, মিসেস নুরুন নাহার ডলি, উসমান গনি আরমান, রফিকুল ইসলাম, আকতার উজ্জামান, মোহাম্মদ শাহজাহান, নুর-ই আলম, আব্দুল হাই আল হাদী।
এ নির্বাচনে আমিনুর – নজরুল পরিষদের ১২ টি পদে পূর্ণ প্যানেল ও সালাম – কালাম প্যানেল ৮ জন এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেন। এতে সালাম -কালাম প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী সকলেই পরাজিত হয়।

নির্বাচনে মোট ১২ টি পদে ২১জন প্রার্থী অংশ নেন। চেয়ারম্যান পদে ২ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ২ জন, ট্রেজারার পদে ২ জন ও পরিচালক পদে ১২ জন। মোট ভোটার ছিলেন ২৫৪ জন। এতে ভোট প্রদান করেছেন ১৯৮ জন, ভোট বাতিল হয়েছে ৮ টি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ