জাবি প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস -২০২২ উপলক্ষে বৃক্ষ রোপন করেছে ‘সবুজ পরিবেশ আন্দোলন’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (৫ ই জুন) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সংলগ্ন রাস্তার দুপাশে ৪০ টি সৌন্দর্যবর্ধক দেবদারু গাছ লাগিয়েছে সংগঠনটি।
‘সবুজ পরিবেশ আন্দোলন’ জাবি শাখার সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘পরিবেশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র পরিবেশ দিবস আসলেই আমাদের টনক নড়ে , অথচ সারা বছর আমাদের কোন খোঁজ থাকে না।’
‘পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো। পরিকল্পিত বনায়নের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা বনায়ন প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেকে কমপক্ষে তিনটি করে গাছ লাগান , সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। জাবির বনভূমি রক্ষায় সবুজ পরিবেশ আন্দোলন সবার সম্মিলিত সহযোগিতায় কাজ করে যাবে।’
সংগঠনটির যুগ্ন সাধারন সম্পাদক আতিক মাহমুদ সজীব বলেন, ‘বৃক্ষ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের এই কার্যক্রমের মাধ্যমে ব্যাক্তি পর্যায়ের বৃক্ষ রোপনে সচেতনতা তৈরি করতে চাই।’
এসময় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান , সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনি , শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান লিটন, সংগঠনটির সাধারণ সম্পাদক সাবিহা ইয়াসমিন সাথী।