আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার বিকাল ৪ টায় বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির কয়েক’শ বৃক্ষ রোপন করা হয়।

বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ এর নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, যুবলীগের কর্মী ফোরকান মিয়া, মতিন মিয়া, রুবেল মিয়া প্রমুখ।

বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুুল হোসেন খান নিখিল এবং সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের দিক নির্দেশে আমরা যুবলীগের নেতা কর্মীদের উদ্যোগে বনজ ফলজ ও বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি আগামীতেও তা অব্যাহত থাকবে বলেও জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ