আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ
বিভিন্ন ব্রান্ডের ৫৯৬ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)।
শুক্রবার আলামত-সহ র্যাব বাদী হয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
শুক্রবার রাতে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এরপূর্বে র্যাবের নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের র্যাবের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫৯৬ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। অভিযান চলাকালে এক পেশাদার মাদক কারবারি ও তার কয়েক সহযোগি পালিয়ে যায়।
বিদেশি মদ-বিয়ারের কারবারে জড়তি থাকায় বিশ্বম্ভরপুরের উওর কাপনা গ্রামের মৃত মোহাম্দ আলীর ছেলে মিরাজুল ইসলামকে পলাতক ও অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন মাদক কারবারির বিরুদ্ধে র্যাবের দায়িত্বশীল অফিসার বাদী হয়ে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন।