আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বিলাইছড়ি উপজেলায় করোনাভাইরাস রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান

মো শাহ আলম,রাঙ্গামাটি প্রতিনিধি :

মঙ্গলবার সকাল ১০ টায় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাক্স পরিধান না করায় বিলাইছড়ি বাজারের কয়েকজন ব্যবসায়ী কে আর্থিক জরিমানা করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। করোনাভাইরাস কোন ভাবেই যেন অত্র উপজেলায় বিস্তার লাভ করতে না পারে তারই জন্যে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়। বিলাইছড়ি উপজেলার সকল জনগণকে মাক্স পরিধান করে চলাচল করার জন্য এবং জনসমাগম এড়িয়ে চলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ