আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে

নিজস্ব প্রতিবেদক :

সাভারে উপজেলা ছাত্রলীগ শাখার অন্তর্গত বিরুলিয়া ইউনিয়নে ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতির পদ পেয়েছেন মোঃ মারকাজুল ইসলাম আকাশ এবং সাধারণ সম্পাদক এর পদ পেয়েছেন মোঃ ইমরান হোসেন।

বুধবার(০১ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সাভার উপজেলা শাখার প্যাডে এ কমিটির অনুমোদন দেন সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ কবির।

বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের এ কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ ইয়াসিন মিয়া, নূর মোহাম্মদ আলী নূর, মোঃ ফাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম, মোঃ মোবারক পাটোয়ারি সানি এবং সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুর রহমান ও মোঃ রবিন মন্ডল।

সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। দ্রুত পরিপূর্ণ কমিটির তালিকা প্রকাশ করা হবে। বুধবার রাতে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন নবগঠিত বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ