আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বিরুলিয়া ইউঃ ৯নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কাদির জনসমর্থনে এগিয়ে

সাভার প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগ সাভার উপজেলা,বিরুলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০শে ডিসেম্বর বুধবার বিকেলে দত্তপাড়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন,সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল হাসান কামাল,সাভার উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক,বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিম মুক্তার,সাধারণ সম্পাদক সামাদ্দ মোল্লা,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম সহ আরো অনেকে। এর আগে বিরুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল কাদির এর নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে সম্মেলনে যোগ দেন।সরেজমিনে দেখা গেছে তিনি জনসমর্থনে এগিয়ে রয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ