আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বিয়ানীবাজার আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে চলছে তীব্র স্নায়ু যুদ্ধ

আলম শাওন:

বিয়ানীবাজার উপজেলা নির্বাচনের আর মাত্র ২দিন অবশিষ্ট আছে। সময়ের সাথে সাথে উৎসহ উদ্দীপনা বাড়ছে। একি সাথে প্রার্থীদের কপালে চিন্তার ভাজ আরো বেশি চওড়া হচ্ছে । বিশেষ করে বিভিন্ন সময়ে বেফাস মন্তব্য ও নেতিবাচক কর্মকান্ডের জন্য বিতর্কিত প্রার্থীরা ইমেজ পুনরুদ্ধারে ব্যস্ত সময় পার করতেছেন।

বিরোধী দলগুলো আগামী ২৯ তারিখের নির্বাচন বর্জন করলেও, অতীতের সব রেকর্ড ভেঙে,একক দল হিসাবে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান হওয়ার দৌড়ে প্রতিযোগিতা করছেন ৮ জন হেভিওয়েট প্রর্থী। স্বতন্ত্র ১ জন সহ সর্বমোট ৯ জন প্রর্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বসতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার যুদ্ধে লিপ্ত আছেন ।

নমিনেশন দাখিলের শেষ দিনে সবাইকে অবাক করে ক্যারিশম্যাটিক প্রার্থী হিসাবে আর্বিভূত হন লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গউছ উদ্দিন । এই প্রার্থী আছেন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে। শালিক পাখির পক্ষে তৃণমূলের ভোটারদের ব্যাপক জনসমর্থন তাকে এগিয়ে রেখেছে। সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে এখনো গউস উদ্দিন নিজের অবস্থান ধরে রেখেছেন।

এদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি
আতাউর রহমান খানের টেলিফোনে প্রতীকের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাছির উদ্দিন খানের সমর্থন ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড, আব্বাস উদ্দিন সহ উপজেলা আওয়ামিলীগের অধিকাংশ নেতারা টেলিফোন প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন। এতে ধাক্কা লেগেছে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদ হক আউয়ালের মোটরসাইকেল প্রতীকে।
টপ চার্টের এক নাম্বার থাকা মোটরসাইকেল অবস্থান পুনরুদ্ধারে সর্ব শক্তি নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে । কর্মী সমর্থকদের ধরে রাখতে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে চলছে তীব্র স্নায়ু যুদ্ধ।

বিএনপি- জামাত ও দক্ষিণের ভোটে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে এবার লড়তে হবে ঘরের মাঠে আরো তিনজন হেভিওয়েট প্রার্থীর সাথে। ইতিমধ্যে লাউতা, মুড়িয়া ও মল্লারপুর ইউনিয়নে একচ্ছত্র অধিপত্য হারিয়েছেন এই প্রার্থী। গউছ উদ্দিনের শালিক পাখির দাপটে বর্তমান চেয়ারম্যান প়ল্লবের হেলিকপ্টার নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েছে।

এছাড়া আব্দুল বারী, দোয়াত কলম প্রতীক, জামাল হোসেন, আনারস প্রতীক নিয়ে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই দুই প্রার্থীর বিশাল ভোট ব্যাংক রয়েছে শেষ মুহূর্তে তাদের মধ্য থেকে কেউ একজন নির্বাচিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ থাকছে না।

প্রার্থীদের তুলনায় দলীয় ভোট ব্যাংক সাথে নির্দলীয় ও বিরোধী দলের
দল থেকে একাধিক প্রার্থী থাকায় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একটা অংশ সিদ্ধান্তহীনতায় ভুগছে। নির্দলীয় ও প্রান্তিক ভোটারদের দেওয়া হচ্ছে উন্নয়ন ও আমানত রক্ষা প্রতিশ্রুতি। চেয়ারম্যান প্রার্থীদের ব্যক্তি জীবন ও রাজনৈতিক জীবন নিয়ে স্পষ্ট কোনো ধারনা না থকায়, সাধারণ ভোটাররা আছেন দোটানায়। তবে ২৯ তারিখ ভোটারদের উপস্থিত নির্রধারিত করবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী মিলে বিয়ানীবাজার উপজেলা থেকে ভোট পেয়েছিলেন ৪৯৪৬২। আগামী ২৯ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা ৮ জন কিন্তু ভোটের হিসাবে তেমন কোন তারতম্য ঘটেনি। তবে স্থানীয় নির্বাচন হওয়ায় ভোটার উপস্থিতি বাড়ার সম্ভাবনা বেশি। নির্বাচন সংশ্লিষ্টদের ধারণা ৬০.০০০ হাজারের আশেপাশে ভোট কাস্ট হতে পারে। ৬০.০০০
হাজার ভোট ৮ দিয়ে ভাগ করলে এক জন প্রার্থী সর্বোচ্চ ৭.৫০০ ভোট পেতে পারেন। ভোটের এই হিসাবে বড় ধরনের কোন পরিবর্তন না আসলে
নির্দলীয় ও বিরোধী দল গুলোর ভোট ব্যাংক ঠিক করবে আগামী ৫ বছর বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে কে আসবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ