মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজারের বহু প্রতীক্ষিত সীমান্ত শহর বাংলাদেশ আওয়ামীলীগ টেকনাফ পৌর আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে নয় বছর পর গণতান্ত্রিক পদ্ধতিতে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪-জুলাই) বিকাল ৩টায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের সঞ্চালনায়,
পৌর আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলন উদ্বোধন করেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (উখিয়া-টেকনাফ) সাংগঠনিক টিম প্রধান রাজা শাহ্ আলম চৌধুরী।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
(উখিয়া-টেকনাফ) সাংগঠনিক টিমের সদস্য সচিব বাবু রনজিত দাস, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুস বাঙালি,
জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুল খালেক, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য, (উখিয়া-টেকনাফ) সাংগঠনিক টিমের সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি,
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর,
জেলা আওয়ামী লীগের সদস্য (উখিয়া-টেকনাফ) সাংগঠনিক টিমের সদস্য আলহাজ্ব সোনা আলী বক্তব্য রেখেছেন।
পরে বিকেলে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
উক্ত সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি ও পূনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলম বাহাদুর।
এ সময় টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম, জেলা ও উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে টেকনাফ পৌরসভার কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন দলে দলে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হয়। এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন শেষ হয়।