আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বিদেশি নাগরিকের মাথায় আঘাত করে দেড় কোটি টাকা ছিনতাই

 

মেহেদী হাসান
বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডে এক চাইনিজ নাগরিকের মাথায় আঘাত করে দেড় কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে এক দল ছিনতাইকারী। গেল ০৬/০৯/২০২০ইং তারিখে মধ্যরাতে ২নং ওয়ার্ডে অবস্থিত (মামুন নগর) লতিফপুর রোডে ঝাংটিয়া রিজেনারেশন রিসোর্স কোম্পানি লিমিটেড এর ব্যাটারি ফ্যাক্টরীর ভিতরে অজ্ঞাত নামা তিন চারজন ছিনতাইকারী ফ্যাক্টরিতে প্রবেশ করে ফ্যাক্টরির মালিক চাইনিজ নাগরিক মিস্টার ওয়াংকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে দেড় কোটি টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে। চাইনিজ নাগরিক বর্তমানে কাশিমপুর থানাধীন শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ঘটনায় জড়িত দুজন কে আটক করেছে এবং ছিনতাইকৃত আংশিক টাকা উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কোনাবাড়ীর জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অপ্রু মারমা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ