সাজন বড়ুয়া সাজু :
মাদক কে না বলুন,মাদকমুক্ত সমাজ গড়ুন
এই স্লোগান কে সামনে রেখে উখিয়া উপজেলার ঐতিয্যবাহী গ্রামের অন্যতম ক্রীড়া সংগঠন ‘রেজুরকুল তরুন প্রজন্ম ক্রীড়া সংঘ”র উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোধন হয়েছে।
গ্রামের সচেতন যুবকদের নিয়ে গঠিত ৮টি দলের সমন্বয়ে এই মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আজ বিকাল ৩ টায় অনুষ্ঠানে আগত অতিথি ও ৮টি দলের অধিনায়ক এবং খেলোয়াড়দের উপস্থিতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজুকুল যুব ঐক্য পরিষদের সভাপতি বাবু রুবেল বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক বাবু স্বপন বড়ুয়া,রেজুরকুল তরুণ প্রজন্ম ক্রীড়া সংঘের সভাপতি কানন বড়ুয়া,সাধারণ সম্পাদক দীপক বড়ুয়া,সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সাজন বড়ুয়া সাজু,জনি বড়ুয়া,যুগ্ন-সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক বিজন বড়ুয়া সৌরভ,সহ-সাংগঠনিক সম্পাদক প্রমেস বড়ুয়া, রিসা মনি ফুটবল একাডেমীর টিম ম্যানেজার সুজন বড়ুয়া এছাড়া বিভিন্ন গ্রাম হতে আগত শত শত দর্শক উপস্থিত ছিল।
উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ও মাদক থেকে মুক্ত থাকতে ক্রীড়া এর বিকল্প নাই। তাই দেশের প্রত্যেকটা সচেতন যুবকদের এই রকম ক্রীড়া ও সামাজিক কার্যকালাপ আয়োজন করা উচিত।
উদ্ভোধনী ম্যাচে প্রমেস বড়ুয়ার একমাত্র গোলে জিসু বড়ুয়া ফুটবল একাডেমী ১-০ গোলে প্রসন্ন বড়ুয়া স্মৃতি সংসদ ফুটবল দলকে হারিয়ে শুভসূচনা করে।