মোঃ সাইফুল ইসলাম,ফেনী সদর ও কোর্ট প্রতিনিধি:
অনলাইন নিউজ পাের্টাল জাগােনিউজ২৪ডটকমের নােয়াখালী প্রতিনিধি ইকবাল হােসেন মনুকে খবর প্রকাশের জের ধরে হত্যার হুমকির প্রতিবাদ ও দােষীদের গ্রেফতারের দাবীতে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সাংবাদিকরা।
গতকাল সোমবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফেনীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। এসময় সাংবাদিক নেতারা বলেন, দেশে সাগর-রুনি ও নােয়াখালীর মােজাকির হত্যার বিচারের অপেক্ষায়।
আজও প্রহর গুনছে সাংবাদিকরা। হামলা ও মামলার বিচার না হওয়ায় দেশের চতুর্থ স্তমের এ পেশায় দিন দিন ঝুকিপূর্ণ হয়ে ওঠেছে। এরই ধারাবাহিকতায় নােয়াখালীর স্বাচিপের সভাপতি ডা. ফজলে এলাহী নুর এর দূর্ণীতির খবর প্রকাশের পর তাকে ওএসড়ি করে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ফজলে নুরের ব্যাপক দূর্ণীতি ও স্বাস্থ্য বিভাগে লুটপাটের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অভিযােগপত্র দায়ের করে।
এবিষয়ে খবর প্রকাশের পর দূর্ণীতিবাজ চিকিৎসক ফজলে নুর জাগাে নিউজের নােয়াখালী প্রতিনিধিকে মােবাইলে হত্যার হুমকি প্রদান করেন। তিনদিন অতিবাহিত হওয়ার পরও দোষীকে আইনের আওতায় না আনায় গণমাধ্যমকর্মীদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।