নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মানুষের উন্নয়নের জন্য কাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) এর মনোনিত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দন বাবু।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে আশুলিয়ার শিমুলিয়ার কোনাপাড়া টেংগুরি দারুল উলুম ক্বওমী মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এবারও বিএনপি ক্ষমতায় আসলে মানুষের জন্যই কাজ করবে।
নির্বাচন বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এই নির্বাচন কিন্তু নানা কারণে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিপক্ষকে হেলাফেলা করতে চাইনা, আপনারাও প্রতিপক্ষকে গুরুতে দেন। জামায়াত ইসলাম কিন্তু দুই-এক মাস আগে থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেছে। আমি বলবো আমরা আর এধরণের জনসভা আর করবো না। হয়তো ১০/১৫ দিন পরে নামা অঞ্চলে গিয়ে একটা জনসভা করবো। কিন্তু আমাদের কাজ করতে হবে, সেন্ট্রাল ওয়াইজ কাজ করতে হবে।
শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাবেক সাধারন সম্পাদক দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, সাভার থানা বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মো: আব্দুল হাই, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান মাষ্টার, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু প্রমূখ সহ সাভার, আশুলিয়া বিএনপি ও এর অংগসংগঠনের সকল ইউনিনিটের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।