উজ্জ্বল হোসাইন নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়া সহ বিভিন্ন নাশকতার প্রতিবাদে ১২নভেম্বর সন্ধায় ঢাকা-আরিচা মহাসড়কে হেমায়েতপুরে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে এবং ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল হয়।
তিনি বলেন, দেশের যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সাভার আওয়ামীলীগ সর্বদায় প্রস্তুত রয়েছে, যারা দেশের ও জনগণের ক্ষতি করতে চায় তারা কেউ ছাড় পাবে না যতক্ষণ পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না হবে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাব।
এসময় আরো উপস্থিত ছিলেন, তেতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুমন, যুবলীগ নেতা আবির মাসুমসহ আরো অনেক নেতাকর্মী।