আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

বিএনপি-জামাত ক্ষমতায় আসলে নিজেদের পকেট ভারী করে: এমপি মমতাজ

সিঙ্গাইর প্রতিনিধি:

বিএনপি-জামাত ক্ষমতায় আসলে, উন্নয়ন না করে আগে নিজেদের পকেট ভারী করে। তারা নির্বাচনে আসে, তাদের নেতা বিদেশে থেকে মনোয়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যায়।

বুধবার(১৯ জুলাই) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলার জামশায় উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারী বান্ধব শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, নারী পরিত্যক্ত ভাত, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা , গর্ভকালীন ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।

উন্নয়ন ও শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার,

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাহিদ খান উজ্জ্বল, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, জেলা পরিষদের সাবেক সদস্য কোহিনূর ইসলাম সানি, জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা,

সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু, চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন দেওয়ান, চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব আলী পোদ্দার, জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান পারভেজ খান,

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা কোহিনূর রহমান,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উন্নয়ন ও শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক নারগিস আক্তার জলি, জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজুসহ উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয়ের তিন তলা একটি ভবনের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ -২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ