আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বাড়ী বাড়ী গিয়ে ভ্যাকসিন নিবন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন

কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুড়ে বাংলাদেশ সরকারের গণটিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মানুষের মাঝে কোভিড-১৯ এর ফ্রি ভ্যাকসিন নিবন্ধন করে দিচ্ছেন শমশেরনগর সমাজের প্রয়োজনে কোভিড-১৯ স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে।
এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শমসেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদ নেতৃত্বে এলাকার তরুন যুবকদের সমন্বয়ে গঠিত এই সংগঠন দিন রাত কাছে করে যাচ্ছেন।

জানা যায় কোভিড ১৯ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয় (১লা আগষ্ট ২০২১ইং) তারিখ শমশেরনগর ইউনিয়নের ঈদগাহ টিলা থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব,জুয়েল আহমদ।শমশেরনগর ইউনিয়নের প্রতিটি ওয়াডে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও যুবকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন করে দিচ্ছেন সমাজের প্রয়োজনে কোভিড-১৯ স্বেচ্ছাসেবী সংগঠন।

শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদ বলেন,গ্রামাঞ্চলের সহজ সরল লোকদের খুঁজে বের করে সবাইকে টিকার নিবন্ধন করে দিচ্ছেন। সম্প্রতিকালে সারাদেশে করোনা ভাইরাস সংক্রমনের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহিত টিকা কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে স্বেচ্ছায় গ্রহন করা হয়েছে ব্যতিক্রমি এই উদ্যোগটি।

তিনি আরো জানান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে তাদের ‘ফ্রি সার্ভিস’ কর্মসূচী। ভ্যাক্সিনের টিকাদানের সময় সমাজের প্রয়োজনে কোভিড-১৯ স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব পালন করবে।
এছাড়াও শমশেরনগর সহ কমলগঞ্জ উপজেলাব্যাপী খন্ড খন্ড ভাবে বিভিন্ন সংগঠন এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তবে সমাজের প্রয়োজনে কোভিড-১৯ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম দেখে সারা উপজেলায় প্রসংশা ভাসছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ