আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বাসের বেপরোয়া গতি কেড় নিল ববি শিক্ষার্থীর প্রাণ

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে গাছের সাথে সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হয়ে ঢাকার কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১২.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ৷

রোববার (৬ নভেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম ইসমাইল ইমন ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ৷

জানা যায়, ইমন শনিবার (৫ নভেম্বর) রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন৷ এ সময় মাধবপুরে আসার পর সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।

এতে আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় ৷

সহপাঠী সূত্রে জানা যায়, মাথা ও নাকে গুরুতর জখম হয়েছেন তিনি ৷ রোববার পরিচয়ের অভাবে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে তার চিকিৎসার সুযোগ মেলেনি ৷

এ বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার বলেন, বিশ্বাস করা কঠিন যে আমাদের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল ইমন আর নেই। মার্কেটিং বিভাগের জন্য এটি সবচেয়ে দুঃখজনক মুহূর্ত ৷ বিদেহী আত্মা শান্তি কামনা করছি ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ