আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বাসচাপায় নিহতের ঘটনায় ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা ছুটি শেষে সড়ক পারাপারের সময় বাস চাপায় নিহতের ঘটনা তিনবাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া ১০টির উপরে বাস ভাঙচুর করে তারা।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়কে বাসগুলোতে আগুন জলছিলো ও সড়ক অবরোধ অবস্থায় রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম সামসুল আলম তিনি সারমিন গ্রুপুরে এডমিন অফিসার।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, আজ কারখানা ছুটি শেষে আমরা সবাই সড়ক পারাপার হচ্ছিলো৷ এসময় কারখানার সিকিউরিটি গার্ড সড়কে গাড়িগুলোকে থামানোর চেষ্টা করলে৷ শ্রমিকরা সড়ক পারাপার হওয়ার সময় আশুলিয়া ক্লাসিক নামের এক পরিবহন তাদের উপর দিয়ে উঠিয়ে দেয়। পরে সামসুলের ঘটনা স্থলেই মৃত্যু হয়। এবং তিন জন শ্রমিক গুরুত্বর আহত হয়।

ঘটনা স্থলে আশুলিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) হরুন অর রশিদ ও সুদিপ কুমার রয়েছে। তারা শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক স্বাভাবিক রাখতে চেষ্টা করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ