আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়ান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু

জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে বুধবার বিকালে বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার জানিয়েছেন, উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী মিয়াপাড়া গ্রামের সাগর আহম্মেদ বাচ্ছুর ছেলে ও ঢাকা মীরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটতে পড়–য়া ছাত্র সোহাগ মিয়া পাশের ছানা মিয়ার বাড়ীর বিল্ডিং এর বিদ্যুৎ ওয়ালিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ