জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে বালিয়াকান্দি নারুয়া ও বহরপুরসহ বিভিন্ন হাট বাজারে মোবাইল কোট পরিচালনা করে ১৭জনের ৩ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার বালিয়াকান্দি বহরপুরসহ বিভিন্ন হাট বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ৯জনের ৯শত টাকা ও শুক্রবার সকালে নারুয়া বাজারসহ বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করে ৮জনের ২৪শত টাকা মোবাইল কোটে জরিমানা করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিায়া সুলতানা। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধ করতে সরকার ঘোষিত আদেশ কোন ব্যাক্তি অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।