আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে স্বাস্থ্য বিধি না মানায় ১১টি মামলায় জরিমানা

জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের অভিযানে বালিয়াকান্দি ও সোনাপুরসহ বিভিন্ন হাট বাজারে মোবাইল কোট পরিচালনা করে ১১টি মামলায় ৩২শত টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়াকান্দি ও সোনাপুরসহ বিভিন্ন হাট বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ১১টি মামলায় ৩২শত টাকা মোবাইল কোটের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিায়া সুলতানা। এ সময় বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানিয়েছেন, দেশের মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত আদেশ যদি কোন ব্যাক্তি অমান্য করে তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলুন,জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ