আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে সেলাই মেশিন বিতরণ

জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধিঃ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বাস্তবায়নে ৮ আগস্ট রবিবার সকালে আলোচনা সভা, দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশন (ভূমি) হাসিবুল হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদ্দৌস প্রমুখ। পরে ৬জন দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, ৫জনের মোবাইলের মাধ্যমে প্রত্যেককে ২হাজার করে টাকা, ৭টি কিশোর কিশোরী কিলাবে ৭সেট হারমোনিয়াম ও ঢুগীতবলা, ২জন জেন্ডার প্রতিনিধিকে ২টি বাইসাইকেল ও আইজিএ প্রকল্পের উপকারভোগী ৫০জন প্রশিক্ষণাত্রীদের প্রত্যেককে ৬হাজার টাকার চেক বিতরণকরাসহ অতিথিদের মধ্যে বই বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ