জাকির হোসেন বালিয়াকান্দি:
৭ জুন ২০২১ ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের আয়োজনে, রবিবার সকালে ভূমি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে, ও ইসলামপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রনয় কুমার বাকসির পরিচালনায়, ভূমি সপ্তাহের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম প্রমুখ। এ সময় উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ, ভূমির মালিক গণেরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা ভূমির মালিকদের উর্দ্দেশ্যে বলেন ,সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্টি কার্যক্রম চলমান। ভূমির মালিকগণের মোবাইল নাম্বার,জাতীয় পরিচয় পত্র, নামজারির খতিয়ান ও সর্বশেষ খতিয়ানের ফটোকফিসহ পার্সপোর্ট সাইজের এক কপি ছবি নিজ নিজ ইউনিয়ন ভূমি অফিসে জমা দেওয়ার জন্য উপস্থিত সকলকে বলেন।