আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু

জাকির হোসেন রাজবাড়ী বালিয়াকান্দিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারের রেলওয়ে গেট সংলগ্ন কাঠ ফার্নিচারের দোকানে নিয়মিত কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

তার বাড়ী কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের পুরাতন কালুখালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে কাঠের দোকান মালিক ইউসুফ আলী শেখ,(৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকালে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে রেলওয়ে গেটের পাশে নিজের কাঠের ব্যাবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় গ্রীসকাপ এর তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়।

এলাকর লোকজন ইউসুব আলী শেখকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ