আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের গতকাল সোমবার বিকালে রুহুল আমিন শেখ (৫৭) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার জানিয়েছেন, উপজেলার অলংকারপুর গ্রামের মৃত বদর উদ্দিন শেখের ছেলে কৃষক রুহুল আমিন শেখ সকালে বাড়ীর পাশের মাঠে পাটের আঁশ ছাড়ানোর জন্য গেলে বিকাল বৃষ্টির মধ্যে বাড়ীতে ফেরার সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস নিহতের বাড়ীতে ছুটে যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ