আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণে এডিএম

জাকির হোসেন প্রতিনিধি,বালিয়াকান্দি :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও জঙ্গল ইউনিয়নের গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর পরিদর্শন, খাদ্য সামগ্রী বিতরণ ও আমের চারা রোপন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার জঙ্গল ইউনিয়নে গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর , ঘুরে ঘুরে পরিদর্শন শেষে বিকালে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গৃহহীনদের বাড়ীতে বাড়ীতে গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পরিদর্শন ও সুফলভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং ঘরের সামনে আমের চারা রোপন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুর্বর্ণা রানী সাহা।
পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, জঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সুবিধা ভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুর্বর্ণা রানী সাহা পরিদর্শন শেষে ঘর নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ