জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১২ই আগষ্ট বৃহস্পতিবার বিকালে নবাবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান আলী, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ কুদ্দুস, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাদশা আলমগীর, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দীন, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজিজ ইকবাল প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের বিভিন্ন নেতাকর্ম গণেরা উপস্থিত ছিলেন।