জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের বর্ণা সরকার (১৭), নামের এক কলেজ ছাত্রীর আত্নহত্যর ঘটনায় বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মৃতের পরিবার জানিয়েছেন, উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুচিয়া গ্রামের সুশান্ত সরকারের মেয়ে ও জামালপুর কলেজে এইচ.এসসি পড়–য়া ছাত্রী বর্ণা সরকার বুধবার দিবাগত রাতে খাওয়ার পর অন্যান্য দিনের মতো ছোট বোন ঝর্ণা সরকারকে নিয়ে তার রুমে ঘুমায়। হঠাৎ রাত অনুমানিক সাড়ে ১১ টার দিকে ঝর্ণা সরকারের ঘুম ভেঙ্গে গেলে দেখে বিছানায় তার বড় বোন বর্ণা নেই। রুমে লাইট জ্বালালে দেখে বর্ণা সরকার ঘরের আড়ার সাথে ওড়না গলায় পেঁচিয়ে আত্নহত্যা করেছে। পরিবারের লোকজন থানায় খবব দিলে এস.আই ফাইজুরসহ সঙ্গীয় ফোর্স কলেজ ছাত্রীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেন।